বগুড়া জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জটিল প্রেক্ষাপটে সংগ্রাম, ত্যাগ ও আনুগত্যের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন বগুড়ার সান্তাহার এলাকার যুবনেতা সৌরভ কুমার কর্মকার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় এই কর্মী ইতোমধ্যে নিজ এলাকার রাজনৈতিক অঙ্গনে একটি আলোচিত নাম হিসেবে পরিচিতি পেয়েছেন।
গ্রুপিং রাজনীতির কারণে নানা সময় কুরুচিপূর্ণ সমালোচনার শিকার হলেও তিনি দলীয় অবস্থান থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় প্রার্থী ও প্রতীকের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন তিনি। পরবর্তীতে মুক্ত হয়ে এলাকায় ফিরে যুবসমাজকে ঐক্যবদ্ধ করেন এবং সংখ্যালঘু সনাতনী পরিবারের নিরাপত্তায় দিন-রাত পাশে দাঁড়িয়ে সাহস ও আস্থা জুগিয়েছেন।
দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ, সাধারণ মানুষের পাশে থাকা এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার কারণে স্থানীয় যুবসমাজের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। অভাবের মাঝেও লোভহীন জীবনযাপন এবং সততার রাজনীতির জন্য তিনি আলাদা করে প্রশংসিত।
বর্তমানে সৌরভ কুমার কর্মকার সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক এবং বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবেও যুক্ত রয়েছেন।
তার ভাষায়ঃ “নির্যাতন, মামলা-হামলা, জেল-জুলুম মাথায় নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।”
স্থানীয়দের মতে, প্রতিভা, সাহস, ত্যাগ ও শ্রম এই চার গুণেই তিনি নিজেকে আলাদা জায়গায় নিয়ে গেছেন। এখন দেখার বিষয়, ভবিষ্যতে তার রাজনৈতিক পথচলা কোন দিকে মোড় নেয়।##