বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক। 

মামুন বিল্লাহ (কালীগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধিঃ

মামুন বিল্লাহ (কালীগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরেও পুনরায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ে গেছে। সাতক্ষীরা ভেটখালী মহাসড়ক নির্মাণ কাজ চলাকালীন সময়ে এই অবৈধ দখলও স্থাপনা নির্মাণ নিয়ে সরকারের আইন ও প্রশাসনের মান ক্ষুন্ন সহ সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর দুঃসাহস নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাস্তার পাশ দখল করে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ ও দখলের কাজ করতে দেখা গেছে। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় নলতার কিছু ব্যক্তির প্ররোচনায় পড়ে নলতা হাসপাতালের উত্তর পাশের পশ্চিম দিক জুড়ে নলতা গ্রামের সুবোল কর্মকারের পুত্র বিকাশ, বিধান, রাহুল মৃত কানাই কর্মকারের পুত্র বিশ্বনাথ, মৃত পঞ্চাননের পুত্র শংকর, দীপঙ্কর ,মৃত রবীন্দ্র কর্মকারের পুত্র মিথুন সহ অনেককে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ কৃত জায়গায় পুনরায় দোকানঘর তৈরীর কাজ করতে দেখা গেছে। বিষয়টি নজরে আশায় সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী- ২ এর চলতি দায়িত্বে মতিয়ার রহমান স্বাক্ষরিত গত ২০/৪/২৬ ইং তারিখে ৩৫.০১.৮৭৮২.৮৩৮১৮.০০১.২৬-৩৯৭ নং স্মারকে উল্লিখিত ব্যক্তিদের ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে সাতক্ষীরা হতে ভেটখালী মহাসড়কের ২৩ কিলোমিটারে কালিগঞ্জ উপজেলাধীন নলতা কাঁচা বাজার সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে অবৈধভাবে পুনারায় নির্মাণ কাজ শুরু করেছেন। যা বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও বিল্ডিং (দখল উদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৫ ধারার পরিপন্থী। এছাড়াও মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ ধারা অমান্য করলে অনূর্ধ্ব ২ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড সহ ৫০ হাজার টাকার উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে ঘুরিয়ে দেখা গেছে সড়ক ও জলপথ বিভাগের সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত সাড়ে ৬২ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য উভয় পার্শ্ব থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছুদিন যেতে না যেতেই পুনরায় শ্যামনগর ,কালিগঞ্জ ,দেবহাটা এলাকা জুড়ে রাস্তার দুই পাশে পুনরায় অবৈধভাবে সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ে গেছে।