বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

গাইবান্ধা জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জরুরি সভা।

Reporter Name

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

বাংলাদেশ ক্যামিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি-বিসিডিএস, গাইবান্ধা জেলা শাখার জরুরি সভা রোববার স্থানীয় আর রহমান হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সকল উপজেলা কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, কার্যকরী কমিটির সদস্য এবং সদ্য মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটির একাধিক কার্যকরী সদস্য অংশ নেন।
সভায় উপস্থিত সকলে গত ২৮ ফেব্রয়ারী স্বাক্ষরিত জেলা আহবায়ক কমিটি ও তার সকল কার্যক্রমের ওপর অনাস্থা প্রকাশ করেন। সভায় সর্বসম্মতক্রমে জেলায় নির্বাচন না হওয়া পর্যন্ত ‘জেলা নির্বাচন বাস্তবায়ন ও পরিচালনা পরিষদ’ গঠন করা হয়। খুব শীঘ্রই সুষ্ঠু পরিবেশ তৈরির মাধ্যমে নির্বাচন কার্যকর না করা হলে ওষুধ ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি পালন করবে বলে সভায় সবাই একমত পোষণ করেন।
সভায় সভাপতিত্ব করেন শরিফুল কবির রনি। বক্তব্য দেন পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন আঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সভাপতি মো. আব্দুল গোফ্ফার, সাঘাটা উপজেলা শাখার মো. মহসিন আলী মুকুল ও নুরুল ইসলাম, গাইবান্ধার আবু সাঈদ শিমুল প্রমুখ।