বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

তানোরে র‍্যাবের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সরদার গ্রেফতার

Reporter Name

আকতারুজ্জামান, তানোর,রাজশাহী, প্রতিনিধি:

রাজশাহীর তানোরে র‍্যাবের বিশেষ যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া নামোপাড়া গ্রামে রাজশাহী র‍্যাব-৫ ও র‍্যাব বগুড়া ক্যাম্পের একটি বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় জসিম উদ্দিন জুয়েল(৫০) নামের আন্তঃজেলা ডাকাত দলের সরদার (মূলহোতা) কে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছে থেকে দেশীয় অস্ত্র, পিকআপ ও মোবাইল সহ ডাকাতির কাজে ব্যবহিত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, আন্তঃজেলা ডাকাত দলের সরদার (মূলহোতা) জসিম উদ্দিন জুয়েলের বিরুদ্ধে রাজশাহী বগুড়া সহ বিভিন্ন জেলায় প্রায় ১৬টারও বেশি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওয়ান্টেড আসামী হয়ে আত্মগোপনে থেকে ডাকাতির কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিন জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, রাজশাহী র‍্যাব-৫ ক্যাম্পের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে জসিম উদ্দিন জুয়েল কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। আবারও তার বিরুদ্ধে ডাকাতি মামলা করা হবে।