বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

পরিকল্পিত হামলা নাকি ডাকাতি? শিবগঞ্জে বৃদ্ধার গলা কাটা লাশ

Reporter Name

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত শাহানাজ বেগম (৭০) ওই গ্রামের মৃত আবুল খালেকের স্ত্রী। স্থানীয়দের দাবি, একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত হঠাৎ তার বাড়িতে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, কারা জড়িত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।