বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

বাগেরহাটে বড় ভাইয়ের জমি দখল ও মারধরের অভিযোগ, ছোট ভাই অভিযুক্ত

Reporter Name

আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বারুইপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান পিয়াস ও তার পিতা শেখ আলাল উদ্দিনের মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। সেই সুযোগে তার ছোট ভাই আসাবুল দোলা রানা জোরপূর্বক জমিটি দখল করে নেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আশিকুর রহমান পিয়াস জানান, তিনি গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাড়িতে ফিরে এসে দেখেন তার জমি অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। এরপর থেকেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়।
এ ঘটনার জেরে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) জুমার নামাজের পর হঠাৎ করে ছোট ভাই পেছন দিক থেকে লাঠি দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে গুরুতর আহত হন আশিকুর রহমান পিয়াস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ভুক্তভোগী অভিযোগ করেন, জমি দখলের ঘটনায় বারুইপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জব্বার আলী অভিযুক্ত ছোট ভাইকে সহযোগিতা করেছেন। এমনকি তিনি অবৈধভাবে অর্থ গ্রহণ করে এ কাজে সহায়তা করেছেন বলেও দাবি করেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ভুক্তভোগী বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হতে