বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

বেনাপোলে বিস্ফোরক পাউডার উদ্ধারের দাবি বর্ডার গার্ড বিজিবির

Reporter Name

মোঃ শাহ নেওয়াজ , নিজস্ব প্রতিবেদক

‎যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার করেছেন বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

‎বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোরে বেনাপোলের বড়আঁচড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই বিস্ফোরক দ্রব্যগুলো জব্দ করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল শার্শা উপজেলার বড়আঁচড়া পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।

‎বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৪০০ গ্রাম ভারতীয় বিস্ফোরক জাতীয় মশালা পাউডার এবং এক হাজার ৪০০ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়।

‎বিজিবি আরো জানায়, উদ্ধার বিস্ফোরক পাউডারের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।
‎যশোর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। উদ্ধার বিস্ফোরক পাউডারগুলো পরবর্তী আইনি কার্যক্রমের জন্য থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।