বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

মাধবদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে আটো-চালকের লাশ উদ্ধার।

Reporter Name

মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ

মাধবদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মুনসুর আলী(৩০) নামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ‎প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

‎শুক্রবার(৩ এপ্রিল) সকালে মাধবদীর চাঁনগাও গ্রামে পুকুরে লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। নিহত মুনসুর আলী মৃত মোতালিব মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবদী থানাপুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ এবং স্থানীয় সুত্রে নিহত ব্যাক্তির নাম মুনসুর আলী সে পেশায় একজন অটোরিকশা চালক।

‎ পারিবারিক সুত্রে আরো জানাযায় নিহত মুনসুর বৃহস্পতিবার রাতে ঘুম আসছে না বলে ঘর থেকে বের হয়ে আর ঘরে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখোজি করে। পরের দিন শুক্রবার সকাল সাড়ে দশটায় বাড়ির পাশের পুকুরে লাশ দেখতে পায় স্থানীয়রা। এঘটনায় নরসিংদী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায় নিহতের স্ত্রী নাজমা এবং ছেলে নাবিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়।