মোঃ আইনুল ইসলাম, বিভাগীয় সম্পাদক।
প্রতিবেদন: খুলনা: সাংবাদিকতার নৈতিকতা, সাহসিকতা ও দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থানের এক উজ্জ্বল স্বীকৃতি হিসেবে খুলনা মফস্বল প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুর্নীতি তালাশ নিউজ টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ শাহ নেওয়াজ।
এই অর্জন শুধু একজন ব্যক্তির নয়—এটি একটি আদর্শ, একটি সংগ্রাম এবং একটি সৎ সাংবাদিকতা আন্দোলনের বিজয়। দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে নির্ভীকভাবে কাজ করে আসা “দুর্নীতি তালাশ নিউজ টিভি” আজ তার প্রাপ্য সম্মান অর্জন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ শাহ নেওয়াজ তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,“এ বিজয় আমার একার নয়, এ বিজয় দুর্নীতি তালাশ নিউজ টিভির প্রতিটি সদস্যের। আমি এই সম্মান তাদের সকলের প্রতি উৎসর্গ করছি।”
তার এই বিনম্রতা ও দলীয় চেতনা সাংবাদিক সমাজে প্রশংসিত হয়েছে। সহকর্মীরা মনে করছেন, তাঁর নেতৃত্বে খুলনা মফস্বল প্রেসক্লাব আরও গতিশীল, ন্যায়ভিত্তিক এবং গণমুখী ভূমিকা পালন করবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে যখন সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এমন একজন সৎ ও দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে আসা নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।
প্রত্যাশা: সাংবাদিকতা হবে সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে—এই আদর্শকে সামনে রেখে মোঃ শাহ নেওয়াজের নতুন দায়িত্ব পালনে দেশবাসী আশাবাদী।