বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কোটিপতি হাজী সন্তানদের ব্যস্ততার ভিড়ে হারিয়ে গেল মায়ের কান্না-দিনাজপুরের এক বৃদ্ধা মায়ের নিঃশব্দ আর্তনাদ কোরবানির ঈদকে সামনে রেখে চোর- ডাকাত সক্রিয়! নবীগঞ্জে ৩ গরু চোর জনতার হাতে আটক! চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ গোপালগঞ্জে নকরীরচর মেফতাউল উলুম মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন গুঁড়া বোঝাই ট্রাক উল্টে ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে হত্যা শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ,ঈদ উপহার সামগ্রী বিতরণ। ঘুষ বানিজ্যের পর এবার “আটক বাণিজ্যে”র অভিযোগ কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ারের বিরুদ্ধে।  প্রতিদিন স্টোরের উদ্যোগে বিরামপুরে ১৫০ মানুষের খাদ্য সহায়তা

এ কেমন খুন! হত্যা করলো রামগঞ্জে, লাশ মিললো হাজিগঞ্জে।

আল মনসুর ক্রাইম রিপোর্টার সমগ্র বাংলাদেশ 

আল মনসুর ক্রাইম রিপোর্টার

সমগ্র বাংলাদেশ

 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতি করার সময় বাধা দেওয়ায় নৈশ প্রহরীকে হত্যা করে একটি স্বর্ণের দোকানের সার্টারের তালা ভেঙে সিন্দুক লুট করে নিয়ে গেছে । আর নৈশপ্রহরী ফরিদের (৪৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে চাঁদপুরের হাজিগঞ্জে। ধারণা করা হচ্ছে ডাকাতির ঘটনা দেখে ফেলায় তাকে হত্যা করে লাশ গুম করার জন্য চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ে ফেলে রেখে যায়।

শুক্রবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টায় রামগঞ্জ পৌর শহরের পাটবাজারে নিউ আপন জুয়েলার্স শিল্পালয়ে এ ঘটনা ঘটে। পরে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে নৈশ প্রহরী ফরিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত ফরিদ রামগঞ্জ পৌরসভার মিজি বাড়ির মো. শাহাজাহানের ছেলে। তিনি রামগঞ্জ বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত তার দায়িত্বরত এলাকা ছিল।

 

বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা জানায়, এটি চুরি নয়, ডাকাতির ঘটনা। সাদা মাইক্রো নিয়ে তারা ডাকাতি করতে এসেছে। ধারণা করা হচ্ছে, তাদের ডাকাতির ঘটনা দেখে ফেলায় ফরিদকে ধরে নিয়ে যায়৷ পরে তাকে হত্যা করে মরদেহ হাজীগঞ্জ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ব্যবসায়ী রূপন শীল বলেন, আমি ব্যবসা করে পরিবার নিয়ে কোনরকম ডালভাত খাই। আমার অঢেল টাকা নেই। ব্যবসাও ভালো যাচ্ছে না। আমার দোকানের সার্টারের তালা ভেঙে সিন্দুক সহ সব নিয়ে গেছে। ডাকাত দল আমার স্বর্ণ ও রুপার অলংকারসহ সিন্দুকটি নিয়ে গেছে। আমাকে শেষ করা দিয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইমারত হোসেন বলেন, সকালে অজ্ঞাত হিসেবে ফরিদের মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়,তার বাড়ি রামগঞ্জে। নিহতের পরিবারকে হাজীগঞ্জ থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।

 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কত টাকার মালামাল চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ফরিদের লাশ উদ্ধার নিয়ে থানার ওসি বলেন, হাজীগঞ্জ রাস্তার পাশ থেকে ফরিদের মরদেহ উদ্ধার হয়েছে শুনেছি। সেখানে তার ময়নাতদন্ত হবে। সেখানে মামলা হবে। এছাড়া আমরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে