

মোঃ আইনুল ইসলাম,
বিভাগীয় সম্পাদক,
দুর্নীতি তালাশ নিউজ টিভি।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর–৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, দিনাজপুর জেলা শাখা।
রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে চারটায় দিনাজপুর শহরসংলগ্ন মাতা সাগর, ভাটপাড়া ও গাবুড়ার মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন তাঁতীদলের রংপুর বিভাগীয় সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম (গুরু)।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সহসভাপতি আমজাদ হোসেন, জাতীয়তাবাদী তাঁতীদলের শহর শাখার সহসভাপতি রেজাকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, শহর শাখার প্রচার সম্পাদক মোঃ আইনুল ইসলামসহ জেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।