পীরগঞ্জে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন এমপি নুরুল আমীন

মোঃ জিয়াউর রহমান

বিভাগীয় সম্পাদক রংপুর

দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোঃ নুরুল আমীন বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১০ ঘটিকায় পীরগঞ্জ বাজার মোড় সংলগ্ন জনতা ব্যাংকের নিচ তলায় অবস্থিত তাঁর ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রম ও চলমান বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সংসদ সদস্য নুরুল আমীন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় তাঁর কার্যালয়ে আগত বিভিন্ন ব্যক্তি ও নেতাকর্মীরা এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *