মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন বরিশালের সন্তান মো: সিফাত ই মঞ্জুর রোমান

Reporter Name

জাতীয় পর্যায়ে অনন্য অর্জন হিসেবে বরিশালের তরুণ স্বেচ্ছাসেবী মো: সিফাত ই মঞ্জুর রোমান অর্জন করলেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫। রাজধানীর মালিবাগে অবস্থিত ফোর-স্টার হোটেল স্কাই সিটিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এ মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক পরিবর্তন, স্বেচ্ছাসেবক নেতৃত্ব এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার লাভ করেন । তিনি প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যা যুবনেতৃত্বাধীন একটি সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কর্মকাণ্ড, পরিবেশ সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ব্যক্তিত্ব, সমাজকর্মী, সামাজিক উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ২০টি ক্যাটাগরিতে ৫০ জন কে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫ সম্মাননা প্রদান করা হয়। এর আগে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৩ এবং বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পান মো: সিফাত ই মঞ্জুর রোমান।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মো: সিফাত ই মঞ্জুর রোমান বলেন:এই স্বীকৃতি শুধু আমার নয়; বরং বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর। যারা নিরলসভাবে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে, এই সম্মান তাদের প্রত্যেকের জন্য। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ তরুণরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে।