মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে মানিকগঞ্জে সুরের আবেগঘন সন্ধ্যা

Reporter Name

মোঃ আজহার হোসেন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:

লোকসংগীতের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন বিশেষ সংগীতানুষ্ঠান। মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টায় শহরের কালীবাড়িস্থ ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতন-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহ আব্দুল করিমের কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে তাঁর জীবনদর্শন, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। সুর, সংগীত ও দর্শকদের উচ্ছ্বসিত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মোশাররফ হোসেন, বেলা আক্তার, মামা সাইফুল ইসলাম, স্বপ্না আক্তার, নিকুঞ্জা মিত্র, বশির উদ্দিন, হাসান, নাসরিন আহমেদ, ইভা, মীম বাউলসহ স্বরলিপি সংগীত নিকেতনের আরও অনেক শিল্পী। তাঁদের পরিবেশনায় শাহ আব্দুল করিমের জনপ্রিয় গানগুলো দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবং সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ।

আয়োজকরা জানান, বাংলা লোকসংগীতের এই মহান শিল্পীর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সংগীতপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন শিল্পীদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কামাল আহমেদ কমল। প্রাণবন্ত পরিবেশনা ও সবার আন্তরিক অংশগ্রহণে শাহ আব্দুল করিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।