মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, রংপুরে মোছাঃ সাজেদা আক্তার এর বিবাহোত্তর কর্মসংস্থান সৃষ্টির জন্য অটো রিকশা প্রদান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name

মোঃ আমিরুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি:

 

প্রধান আলোচক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ সনজিদা ফেরদৌসী, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর; মোছাঃ মনিমুন আক্তার, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর; জনাব অনিরুদ্ধ কুমার রায়, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর এবং জনাব মোঃ নজরুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক (অঃদাঃ), সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, রংপুর। এছাড়াও প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

দিনব্যাপী প্রশিক্ষণে শিশু সুরক্ষা, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা, সরকারি কর্মচারীর আচরণ ও শৃঙ্খলা, অফিস ব্যবস্থাপনা ও নথি সংরক্ষণ, তথ্য অধিকার আইন, নৈতিকতা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকবৃন্দ তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

 

অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠিত হয় একটি হৃদয়স্পর্শী ও মানবিক উদ্যোগ। সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, রংপুরের নিবাসী মোছাঃ সাজেদা ও তাঁর স্বামীর স্বাবলম্বী জীবন গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি অটোরিকশা প্রদান করা হয়। জনাব অনিরুদ্ধ কুমার রায়, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর আনুষ্ঠানিকভাবে সাজেদার স্বামীর হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করেন।

 

এই উদ্যোগের মাধ্যমে একটি পরিবারের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হলো। এটি শুধু একটি অটোরিকশা প্রদান নয়; বরং একটি পরিবারের আত্মনির্ভরশীলতা, সম্মানজনক জীবিকা এবং সুন্দ