মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

পঞ্চগড়ে ধানের শীষের প্রচার প্রচারনায় পথনাটক

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পথনাটক মঞ্চায়নের মাধ্যমে পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রার্থীর প্রচারনা করছে নাট্যকর্মীরা। এই আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের প্রচারনায় গ্রামে গ্রামে পথনাটক মঞ্চস্থ করছে তারা। নাটকের নাম ‘দি ডায়েরী’। নাটকের সাথে যুক্ত নাট্যকর্মীরা জানান,নাটকে ১৭ বছরের ফ্যাসিস্ট দু:শাসন,গুম খুনের চিত্র, ছড়িয়ে যাওয়া দুর্নীতি ভোট কেনাবেচার নানা কাহিনী প্রতিফলিত হয়েছে।
নাটকের মাধ্যমে বিএনপি এবং পঞ্চগড় ১ আসনের প্রার্থীর নানা প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়েছে। গান, নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে এসব প্রসঙ্গ নাটকে উঠে এসেছে। প্রান্তিক গ্রামের বিভিন্ন বাড়ির উঠোনে, বাজারপ নাটকটি মঞ্চস্থ হচ্ছে। নাটক উপভোগ করছেন প্রত্যন্ত গ্রামের দর্শকেরা। নাটকটি রচনা করেছেন সরকার হায়দার। নির্দেশনা দিয়েছেন বদিউজ্জামান মিলন। অভিনয় করেছেন ফাহিম আহমেদ, দুরন্ত দুর্নিবার, আতিফ ও রাহাত।

মিউজিক করেছেন রইস উদ্দিন,আনোয়ার, আদনান ও ইমরান। নাটকের অভিনেতা ও কবি ফাহিম আহমেদ জানান, নওশাদ জমিরের আগ্রহে তারা এই নাটক বিভিন্ন গ্রামে মঞ্চায়ন করছেন। তার নাটক এবং সংস্কৃতির প্রতি আগ্রহ আমাদের অনুপ্রানীত করেছে। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী। সরকার হায়দার জানান, ৫ আগষ্টের পর স্থবির সাংস্কৃতিক অঙ্গন। মঞ্চনাটক বা পথনাটক চর্চাও প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। সারা দেশে সাংস্কৃতিক কর্মীরা একটা আতংকের মধ্যে রয়েছে। ঠিক এই সময়ে কোন রাজনৈতিক দল যদি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের প্রচারনায় মঞ্চনাটক বা পথনাটককে উপজিব্য করে তা সংস্কৃতির জন্য অবশ্যই একটা ভালো খবর।
পঞ্চগড় বিএনপির এই উদ্যোগ অবশ্যই সারা দেশে সাড়া ফেলবে। প্রতিদিন ৬ টি গ্রামে ৬ টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। নাটকটি আগামী ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদেরকে ধানের শীষের পক্ষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মঞ্চস্থ হবে।