মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

ধুনটে মোবাইল কোর্টে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Reporter Name

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:

 

বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩২টি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া-বিলকাজুলী সড়ক সংলগ্ন জলাশয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযানের সময় জলাশয় থেকে ৩২টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে জালের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা হয়নি।

 

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।