মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter Name

সরদার সাইদী হাসান বাবু, সহকারী ওয়েভ এডমিন

 

 খুলনার খালিশপুরে গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনিকে ফুল দিয়ে বরণ করেছেন বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, খালিশপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (গভঃ রেজিঃ নং-এস-১৪৫১৭) খুলনা জেলা কমিটির উপদেষ্টা শেখ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহিদুল ইসলাম খুলনার গণমানুষের আস্থা, খুলনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় হুইপ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে স্কুল ও এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং শতভাগ পাসের হার অর্জনসহ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নতুন কমিটির সাধারণ সম্পাদিকা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মদ হাসিনা পারভীন, শিক্ষক সদস্য মোঃ ইমামুল মল্লিক, অভিভাবক সদস্য কাজী শরিফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের গোয়ালখালী ইউনিট বিএনপির সভাপতি ফ,ম ইকবাল হোসেন (জিহাদ),  সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম রফি, সাধারণ সম্পাদক শেখ জাবের, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শেখ আঃ রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ভালো ফলাফল নিশ্চিত করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।