মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে

Reporter Name

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের রাজধানী অলবানির মধ্যে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন চলাচল আগামী মার্চের শুরুতেই পুনরায় চালু হচ্ছে। এর ফলে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে অলবানি পর্যন্ত মেট্রো–নর্থ ট্রেন চালুর নতুন পরিকল্পনা স্থগিত করা হয়েছে।খবর আইবিএননিউজ ।

অ্যামট্রাক তাদের এম্পায়ার সার্ভিস লাইনের বন্ধ থাকা তিনটি দৈনিক যাত্রা আবার চালু করতে সম্মত হওয়ায় এ সিদ্ধান্ত আসে। গত বছরের বসন্তে ইস্ট রিভার টানেলের একটি টিউব সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় নিউইয়র্ক পেন স্টেশনÑঅলবানি রুটে সীমাবদ্ধতা তৈরি হয় এবং কর্মদিবসে তিনটি রাউন্ড ট্রিপ বাতিল করা হয়েছিল।

গভর্নর ক্যাথি হোকুল জানান, তিনি মার্চের মধ্যেই পূর্ণ সেবা ফিরিয়ে আনার বিষয়ে অ্যামট্রাকের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক পেন স্টেশন থেকে অলবানি–রেনসেলার পর্যন্ত স্থগিত ও একত্র করা সব এম্পায়ার সার্ভিস ট্রেন পুনরায় চালু করা হবে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে যাত্রীদের ভোগান্তি কমানোকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন।
পূর্ণ সেবা ফেরার সিদ্ধান্তের পর অ্যামট্রাক নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার ও এমটিএকে জানিয়েছে, অস্থায়ীভাবে মেট্রো–নর্থকে অলবানি পর্যন্ত চালানোর অনুমোদন আর দেওয়া হবে না। তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে পাফকিপসির উত্তরাঞ্চলে—হাডসন ভ্যালি ও ক্যাপিটাল রিজিয়নে-মেট্রো-নর্থ সেবা সম্প্রসারণ বিবেচনায় থাকবে বলে জানান গভর্নর।

বর্তমানে এম্পায়ার সার্ভিস নিউইয়র্ক সিটি থেকে পাফকিপসি পর্যন্ত মেট্রো-নর্থের হাডসন লাইনের রেলপথ ব্যবহার করে। পাফকিপসির উত্তরে অলবানি হয়ে নাইয়াগ্রা ফলস পর্যন্ত রেলপথের মালিকানা মালবাহী রেল সংস্থা সিএসএক্স (CSX)–এর হাতে; সেখানে অ্যামট্রাক অনুমতি নিয়ে চলাচল করে। ইস্ট রিভার টানেলের সংস্কার চলমান থাকলেও কীভাবে পূর্ণ ট্রেন চলাচল সম্ভব হচ্ছে-এ বিষয়ে অ্যামট্রাক কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি।