Author: durnititalashnewstv2025@gmail.com

  • লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

    লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

    এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার

    নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার “ফ্যামিলি কার্ড”এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তবতা।
    এই লক্ষ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
    ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করেন দীপন দেওয়ান মন্ত্রী পার্বত্য বিষয় মন্ত্রণালয়।
    ​উদ্বোধনী বক্তব্যে’তে প্রধান অতিথি দীপন দেওয়ান
    বলেন, “পারিবারিক জীবনমান নিশ্চিত করতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ।
    এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পরিবারগুলো সরাসরি সরকারি সুবিধার আওতায় আসবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য (এমপি) সাচিং প্রু জেরী।
    তিনি তার বক্তব্যে’তে বলেন, লামা উপজেলার প্রতিটি যোগ্য পরিবার যাতে এই সুবিধার আওতায় আসে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
    নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পুরো সমাজের চিত্র বদলে যাবে।
    ​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
    পাইলটিং পর্যায়ের এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এই কার্ড বিতরণ নিশ্চিত করা হবে।

  • তেজগাঁওয়ে ৪৭টি মাথার খুলি উদ্ধার, মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

    তেজগাঁওয়ে ৪৭টি মাথার খুলি উদ্ধার, মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

    বিপ্লব চৌধুরী: স্টাফ রিপোর্টার

    রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধারসহ একটি সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
    গ্রেফতারকৃতরা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মোঃ আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মোঃ ফয়সাল আহম্মেদ (২৬)। তাদের হেফাজত থেকে বিভিন্ন প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা অবস্থায় ৪৭টি মাথার খুলি এবং মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।
    তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক দল জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়া এলাকার ১ নম্বর গেটের সামনে এক ব্যক্তি অবৈধভাবে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে গত ৯ মার্চ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
    পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আরও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ‘Sapporo Dental College & Hospital’-এর হোস্টেলে অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় হোস্টেলের ৪০২ নম্বর কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করত।
    পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

  • চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩

    চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩

    মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী শহরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
    সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালমাছমারী শহরাতলা এলাকায় একটি আমবাগানের ভেতর মাদক কেনাবেচা হচ্ছে। পরে র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়।
    অভিযানকালে রাত প্রায় ৮টা ৩০ মিনিটে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন আমবাগান থেকে ৩০ বোতল কাফ রিলিফ (Kuf Relief) মাদকসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনী এলাকার মোঃ এনতাজ আলীর ছেলে হেলিম (২৬), হাদু মিয়ার ছেলে ফয়সাল (২০), মোঃ শরিফুল ইসলামের ছেলে মো. দেলোয়ার তাদের সবার বাড়ি একই এলাকায়। র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি-ছিনতাই ও মাদক মামলার মূলহোতা মিলন র‍্যাবের হাতে গ্রেফতার

    রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি-ছিনতাই ও মাদক মামলার মূলহোতা মিলন র‍্যাবের হাতে গ্রেফতার

    অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী।

    রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
    র‍্যাব সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।
    এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করা হয়।
    র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।
    আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় দায়ের করা চোরাই মালামাল সংরক্ষণ সংক্রান্ত মামলা (এফআইআর নং-৪, তারিখ ৪ মার্চ ২০২৬, ধারা ৪১৩ দণ্ডবিধি), শাহ মখদুম থানায় মারধর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা (এফআইআর নং-৬, তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৩২৩/৩৭৯/৫০৬/৩৪ দণ্ডবিধি) এবং তানোর থানায় দায়ের করা চুরির মামলা (এফআইআর নং-৫, ধারা ৩৭৯ দণ্ডবিধি) উল্লেখযোগ্য।
    এছাড়াও কাশিয়াডাঙ্গা থানায় বাড়িঘরে চুরি সংক্রান্ত মামলা (ধারা ৪৬১/৩৮০ দণ্ডবিধি), রাজপাড়া ও বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলা (ধারা ৩৯২ দণ্ডবিধি) এবং বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা একাধিক মামলায় তিনি অভিযুক্ত। পাশাপাশি রাজপাড়া থানায় দায়ের করা একটি জুয়া আইনের মামলাতেও তার নাম রয়েছে বলে জানা গেছে।
    র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, যেখানে ইয়াবা ও অন্যান্য মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। এছাড়া পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী দায়ের করা মামলাতেও তিনি অভিযুক্ত।
    গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন তার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।
    পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ রাজশাহী সূত্রে নিশ্চিত করা হয়েছে।

  • সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী

    সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী

    সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী

    সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

    সিলেটের জালালাবাদ থানাধীন তিলকপুর শিবেরখলা এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মকসুদ আহমদ ওরফে ‘বালু মকসুদ’র বিরুদ্ধে।

    সম্প্রতি মকসুদ আহমদ বাদী হয়ে এলাকার নিরীহ ৫ জন ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেন। যা আজ কোর্টে স্থগিত করে আদালত।

    এর আগের হয়রানি মূলক মামলায করে এলাকাবাসীকে চাপের ফেলার চেষ্টা করে মাকসুদ ও তার সহযোগীরা
    তবে এলাকাবাসীর দাবি, এটি একটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন মামলা, যার মূল উদ্দেশ্য হলো অবৈধ বালু উত্তোলনে বাধা দানকারীদের কণ্ঠরোধ করা।

    এ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মকসুদ আহমদ তার অভিযোগে দাবি করেন, বিবাদী কাওছার আহমদ, গোলাম সারোয়ারসহ
    তার লিজকৃত বালু মহালে প্রবেশ করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং ইতিপূর্বে ৪০ হাজার টাকা চাঁদা নিয়েছেন।

    তবে স্থানীয়দের মতে, ঘটনার সত্যতা নেই। বরং মকসুদ আহমদ দীর্ঘ দিন ধরে ওই এলাকায় অবৈধ বুলডোজার ও ড্রেজার দিয়ে নদীর পাড় কেটে মাটি ও বালু উত্তোলন করে আসছেন, যার ফলে নদী ভাঙনের হুমকিতে পড়েছে খিত্তারগাঁওসহ আশপাশের এলাকা।

    আজকের এই মামলার স্থগিতাদেশ আসার পরে এলাকাবাসী ধন্যবাদ জানায় সিলেটের ডিসি, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে।

    তারা আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতেও এমন মিথ্যা মামলা প্রতিরোধে প্রশাসন ও অন্যান্য ব্যক্তিরা তাদেরকে সহযোগিতা করবে।

  • জামালপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

    জামালপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

    জুয়েল আহমেদ, জামালপুর জেলা প্রতিনিধি
    দুর্নীতি তালাশ নিউজ টিভি

    জামালপুরের মেলান্দ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয় নিহত মাসুদ মিয়া পিতা মোহাম্মদ মমিন মিয়া। মাতা মিশু বেগম।, গ্রাম মেলান্দ উপজেলার নয়ানগর বাজার প্রত্যক্ষদর্শী হতে জানা যায়, নিহত মাসুদ মিয়ার সাথে ছোট ভাই হাসিব মিয়ার দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। আজ আনুমানিক রাত ৮ টার সময়, আসামি হাসিব মিয়ার বউয়ের সাথে নিহত মাসুদ মিয়ার ভাত খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়, এই সূত্র ধরে আসামি হাসিব মিয়া নিহত বড় ভাই মাসুদ মিয়াকে রাস্তার মাঝে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত্ জখম করে, স্থানীয় লোকজন মাসুদ মিয়াকে, দ্রুত হসপিটালে নিয়ে গেলে হসপিটাল এর কর্তব্যরত, চিকিৎসক মাসুদ মিয়াকে মৃত ঘোষণা করে,

  • জয়পুরহাট ২০  বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক ২ টি কষ্টিপাথরের মূর্তি সহ হাতে নাতে গ্রেফতার -০১।।

    জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক ২ টি কষ্টিপাথরের মূর্তি সহ হাতে নাতে গ্রেফতার -০১।।

    মোঃ মাহবুব হোসেন মেজর
    দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক কষ্টিপাথরের ২টি বিষ্ণু সহ ১ জনকে হাতে নাতে গ্রেফতার করেন।

    শনিবার বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ( সিও) মোহাম্মদ লতিফুল বারি এসব তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে অভিযান চালিয়ে মোঃ রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার সহ হাতে নাতে তাকে গ্রেফতার করেন।

    পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরকারাবাদ গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম।
    যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার টাকা।

  • কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও লুটপাট

    মোঃ সাইফুল আলমঃ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল নামে এক ব্যবসায়ীকে পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ঐ ব্যবসায়ীর দুই হাত ও দুই পা ভেঙে দেওয়ার পাশাপাশি তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছে। এছাড়া তার বাড়ি থেকে নগদ ৩৭ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।
    ​ হামলার ঘটনায় ​স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হাকিমের ছেলে শফিকুলের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল।
    শনিবার (৭ ই মার্চ-২০২৬ ইং) সকাল ৯টার দিকে একদল নারী ও পুরুষ অতর্কিতভাবে শফিকুলের ডুপ্লেক্স বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির কেসি গেটসহ চারটি প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তান্ডব চালায়।
    ​নৃশংস শারীরিক নির্যাতনে
    ​হামলাকারীরা শফিকুলকে একা পেয়ে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নৃশংসতার একপর্যায়ে তার দুই হাত এবং দুই পা ভেঙে দেওয়া হয়। এমনকি তার চোখ উপড়ে ফেলার চেষ্টাও করে দুর্বৃত্তরা। বাঁধা দিতে গেলে শফিকুলের স্ত্রী, মা এবং বোনকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।
    ​বড় অঙ্কের টাকা ও স্বর্ণ লুট
    ​আক্রান্ত পরিবারের দাবি, শফিকুল ২১৮ বিঘা জমি ভাড়া নিয়ে বড় মৎস্য প্রজেক্ট পরিচালনা করতেন। ঘটনার আগের দিনই তিনি বিশাল অংকের মাছ বিক্রি করেছিলেন। হামলাকারীরা সেই মাছ বিক্রির নগদ ৩৭ লক্ষ টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। মূলত বাড়িটি দখলের উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে পরিবারের অভিযোগ।

    ​গুরুতর আহত শফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীনে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দিন আছেন । এলাকায় এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

  • পঞ্চগড়ে ধানের শীষের প্রচার প্রচারনায় পথনাটক

    পঞ্চগড়ে ধানের শীষের প্রচার প্রচারনায় পথনাটক

    মোঃ শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পথনাটক মঞ্চায়নের মাধ্যমে পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রার্থীর প্রচারনা করছে নাট্যকর্মীরা। এই আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের প্রচারনায় গ্রামে গ্রামে পথনাটক মঞ্চস্থ করছে তারা। নাটকের নাম ‘দি ডায়েরী’। নাটকের সাথে যুক্ত নাট্যকর্মীরা জানান,নাটকে ১৭ বছরের ফ্যাসিস্ট দু:শাসন,গুম খুনের চিত্র, ছড়িয়ে যাওয়া দুর্নীতি ভোট কেনাবেচার নানা কাহিনী প্রতিফলিত হয়েছে।
    নাটকের মাধ্যমে বিএনপি এবং পঞ্চগড় ১ আসনের প্রার্থীর নানা প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়েছে। গান, নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে এসব প্রসঙ্গ নাটকে উঠে এসেছে। প্রান্তিক গ্রামের বিভিন্ন বাড়ির উঠোনে, বাজারপ নাটকটি মঞ্চস্থ হচ্ছে। নাটক উপভোগ করছেন প্রত্যন্ত গ্রামের দর্শকেরা। নাটকটি রচনা করেছেন সরকার হায়দার। নির্দেশনা দিয়েছেন বদিউজ্জামান মিলন। অভিনয় করেছেন ফাহিম আহমেদ, দুরন্ত দুর্নিবার, আতিফ ও রাহাত।

    মিউজিক করেছেন রইস উদ্দিন,আনোয়ার, আদনান ও ইমরান। নাটকের অভিনেতা ও কবি ফাহিম আহমেদ জানান, নওশাদ জমিরের আগ্রহে তারা এই নাটক বিভিন্ন গ্রামে মঞ্চায়ন করছেন। তার নাটক এবং সংস্কৃতির প্রতি আগ্রহ আমাদের অনুপ্রানীত করেছে। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী। সরকার হায়দার জানান, ৫ আগষ্টের পর স্থবির সাংস্কৃতিক অঙ্গন। মঞ্চনাটক বা পথনাটক চর্চাও প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। সারা দেশে সাংস্কৃতিক কর্মীরা একটা আতংকের মধ্যে রয়েছে। ঠিক এই সময়ে কোন রাজনৈতিক দল যদি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের প্রচারনায় মঞ্চনাটক বা পথনাটককে উপজিব্য করে তা সংস্কৃতির জন্য অবশ্যই একটা ভালো খবর।
    পঞ্চগড় বিএনপির এই উদ্যোগ অবশ্যই সারা দেশে সাড়া ফেলবে। প্রতিদিন ৬ টি গ্রামে ৬ টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। নাটকটি আগামী ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদেরকে ধানের শীষের পক্ষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মঞ্চস্থ হবে।

  • Untitled post 583

    বিপ্লব হোসেন (মুক্তি), রংপুর বিভাগীয় ব্যুরো চিফ, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    রংপুরে মিঠাপুকুর উপজেলায় বিবাদমান প্রতিপক্ষের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে হামলায়
    গুরুতর আহত যুবক নুরজামান (২৫) চিকিৎসা কালীন অবস্থার মারা গিয়েছেন শনিবার বিকেলে মিঠাপুকুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

    নিহত নুরুজ্জামান উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ইকবালপুর পশ্চিমপাড়া গ্রামের আবদুল কাশেম আলীর ছেলে ।

    এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাবাসী জানান অপরাধীর শাস্তি হোক।