আনন্দপুরে সরকারি রাস্তা দখল: প্রবাসীর বাড়ি ও শিক্ষার্থীদের যাতায়াত বাধা মামলার দেওয়ার হুমকি

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর এলাকায় সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রবাসী বাসিন্দা জাহেদুল জানিয়েছেন, তাঁর পিতার চলাচলের রাস্তা পাশের বাড়ির জনৈক দেলোয়ার হোসেন ও তার পরিবার ৫০ বছর পুরনো রাস্তা বন্ধ করে দিয়েছে এবং সরকারি ভূমি ১২০০ দাগের ২.৮৯ একর দখল করে বেড়া দিয়ে রেখেছে।

জাহেদুল বলেন, “আমার পিতা পঙ্গু। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। দীর্ঘদিন ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। সামাজিকভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। অভিযোগের পরও স্থানীয় প্রতিপক্ষ আমাদের হুমকি দিচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন ও তার পরিবার সামাজিক কোনো বিচার বা সালিশ মানে না। এমনকি তার পরিবারের ভাই, চাচা ও অন্যান্য আত্মীয়দের কাছেও তারা কোনো বিবেচনা নেয় না। স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেনের পিতা ছিলেন ছিদ্দিকুর রহমান (মৃত) এবং স্ত্রী রহিমা মাস্টার।

অভিযোগ অনুযায়ী, একাধিকবার বিষয়টি প্রশাসনের নিকট জানানো হলেও এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দখলদাররা প্রবাসী জাহেদুল ও তাঁর পরিবারের উপর হুমকি দিয়ে এবং ভয় দেখিয়ে এলাকায় দখল বজায় রাখার চেষ্টা করছে।

জাহেদুল কুমিল্লা জেলা প্রশাসন ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন যাতে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয় এবং বন্ধ রাস্তা পুনরায় চালু করার একটি আবেদন করেছেন বলে জানান। এই বিষয়ে বুড়িচং উপজেলা কর্মকর্তার কাছে বিষয়টি মীমাংসা সহ সহ সমাধানের দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *