বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

উখিয়ার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকার থেকে ৪৪ বোতল বিদেশি মদসহ আটক ১

Reporter Name

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

 

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৪ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আটককৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে মোঃ মোস্তফা (৩৪)।

 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৪ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনের সিটে বসে থাকা যাত্রী মোস্তফার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে থাকা ট্রলিব্যাগ তল্লাশি করা হয়।

 

তল্লাশীকালে ট্রলিব্যাগের ভেতর থেকে ৪৪ বোতল বিদেশি মদ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে মদগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সাফল্য অর্জন করে আসছে।