Category: মাদক

  • কাউখালীতে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    কাউখালীতে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    কাউখালী উপজেলা প্রতিনিধি: মো: হাবিবুর রহমান

     

    পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

     

    বুধবার (৩ জুন) রাতে উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. জাকির হোসেন (৪৬), তিনি শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জাকির হোসেন তার বসতবাড়িতে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছেন। পরে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাত ১০টা ৫ মিনিটে শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজার ওজন নির্ধারণ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। একই সঙ্গে নমুনা হিসেবে ৫ গ্রাম গাঁজা পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়দের একাধিক অভিযোগও রয়েছে।

    এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে,মাদকের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

  • রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১

    রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১

    মো: গোলাম কিবরিয়া

    রাজশাহী জেলা প্রতিনিধি

     

     

    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

     

     

    গত ৩ জুন ২০২৬ বিকেল ৪টা ২৫ মিনিটে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

     

    গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আমিনুল ইসলাম স্বপন (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মৃত ইলিয়াস আলীর ছেলে।

     

    পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মহিষালবাড়ী বাজার মোড় ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ডাইংপাড়া মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

     

     

    সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

     

    ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং ঢাকার আদাবর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।

     

    এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

  • ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    ​মাহিদুল ইসলাম ফরহাদ

    ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

     

     

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।​আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬) সকাল ০৭:১০ ঘটিকা হতে ০৮:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ভোলাহাট থানাধীন ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসামিদের নিজ বাড়ি থেকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার করেন।

    ​মোসা. তাজেনুর বেগম (৫৩), স্বামী- অজ্ঞাত, সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​মো. সাবিরুল ইসলাম (৩১) (তাজেনুর বেগমের ছেলে), সুরানপুর গ্রাম, ভোলাহাট।

    ​মোসা. ববিতা খাতুন (২৫), সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​অভিযানকালে তাদের যৌথ হেফাজত থেকে সর্বমোট ১ (এক) কেজি গাঁজা এবং ২৪.৫ (চব্বিশ দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে সারাদেশে ও জেলা পর্যায়ে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং যুবসমাজকে রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ শীর্ষ মাদক কারবারি আজিজ গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ শীর্ষ মাদক কারবারি আজিজ গ্রেফতার

    আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

    মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অব্যাহত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ আজিজ (২৬) গ্রেফতার হয়েছে।

    র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার উত্তর ডিককুল এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, একটি মাদক সিন্ডিকেট সেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনা ও হাতবদলের উদ্দেশ্যে অবস্থান করছিল।

    অভিযানকালে উত্তর ডিককুল এলাকার আলী আহাম্মদের টিনশেড বাড়িতে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য মোহাম্মদ আজিজ। তবে র‌্যাব সদস্যরা কৌশলে তাকে আটক করতে সক্ষম হন।

    পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস (আইস) এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন।

    র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আজিজ একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। তিনি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে দেশের বিভিন্ন স্থানে মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মোট তিনটি মামলা রয়েছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকের অর্থায়ন, সরবরাহ রুট ও এর পেছনের মূল হোতাদের শনাক্ত করে সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে তাদের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক

    গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক

    মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

    গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    গত রোববার ৩১ মে রাতে উপজেলার উত্তর ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বৃষ্টি মন্ডল ওই গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
    ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে তাঁর বোন সীমা মন্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
    পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
    জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

    মাহিদুল ইসলাম ফরহাদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

     

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মঙ্গলবার (২৬ মে ) রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এসব অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। অপরদিকে রঘুনাথপুর বিওপির সদস্যরা দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত কার্যক্রমের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্র আরও জানায়, চলতি মে মাসে ব্যাটালিয়নটি বিভিন্ন অভিযানে মোট ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা।

  • মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে সফলতা

    মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে সফলতা

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    ২৫ মে ২০২৬ রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রংপুর জেলা কার্যালয়ের “খ” সার্কেল, মিঠাপুকুর।

    সোমবার দুপুরে উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন এলাকায় পৃথক সার্কেল গঠন করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে রংপুর জেলা কার্যালয়ের অধীনে পরিচালিত “খ” সার্কেল মিঠাপুকুর এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

    অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ। এ সময় আদালত আটক দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদককারবার বেড়ে যাওয়ায় প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মাদক নির্মূলে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ 

    ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ 

    মো: মমিনুল ইসলাম

    ভ্রাম্যমান প্রতিনিধি

    সমগ্র বাংলাদেশ

     

    শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদের বোতল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মালিক বা জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

     

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার লশেরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় অসংখ্য ভারতীয় মদের বোতল পাওয়া যায়।

     

    ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, “উদ্ধার হওয়া মদগুলো সীমান্ত পেরিয়ে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা এসব মাদক এখানে রেখে গেছে, তা উদঘাটনে আমরা কাজ করছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

     

    এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে এই চক্রের মূল হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

     

    ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় ঝিনাইগাতী রুটটি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আগেও উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে একাধিকবার ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনা ঘটেছে।

     

    মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন পারিবারিক নজরদারি, সামাজিক প্রতিরোধ এবং প্রতিটি স্তরে মাদকবিরোধী সচেতনতা তৈরি করা। সন্দেহজনক কোনো কিছু দেখলে ৯৯৯-এ কল করে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • মদনে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার-১

    মদনে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার-১

    মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

    নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
    শনিবার (২৩ মে) সকাল ৯ টা ৩০ ঘটিকায় দিকে মদন থানাধীন মদন পৌরসভাস্হ জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) ফয়সাল, এএসআই সাকিব, এএসআই খোরশেদসহ, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় মদন থানাধীন মদন পৌরসভাস্হ জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামের জনৈক অলি মিয়ার বাড়ীর পিছনে সাত্তার সাহের পতিত জমি হইতে আসামী মোঃ মিলন শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
    গ্রেপ্তারকৃত মোঃ মিলন শেখ উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের কহুছ মিয়ার ছেলে।
    এসময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মদন থানায় নিয়ে যাওয়া হয়।

    মদন থানা অফিসার ইনচার্জ,মোঃ তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
    এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • মাদকবিরোধী অভিযানে টঙ্গীর দুই বস্তি থেকে আটক ১৪ জন

    মাদকবিরোধী অভিযানে টঙ্গীর দুই বস্তি থেকে আটক ১৪ জন

    মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন:

    গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই বস্তি এলাকা থেকে ১৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করা হয়।

    জানা গেছে, জিএমপির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কয়েকদিন কৌশলগত বিরতির পর হঠাৎ করেই এ অভিযান চালানো হয়। প্রথমে এরশাদনগর বস্তিতে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করা হয়। পরে হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে আরও ৫ জনকে আটক করা হয়। এসময় উভয় এলাকা থেকে মাদকদ্রব্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

    স্থানীয় একটি গোপন সূত্র জানায়, অভিযানের তথ্য আগেই ফাঁস হয়ে যাওয়ায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবী এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে পুলিশের অভিযানে কয়েকজন আটক হলেও বড় ধরনের কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

    অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন। তিনি জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই বস্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    স্থানীয় সচেতন মহল বলছে, টঙ্গীর বস্তি এলাকাগুলোতে মাদক কারবার ও সেবন দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে এসব এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।