বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কোটিপতি হাজী সন্তানদের ব্যস্ততার ভিড়ে হারিয়ে গেল মায়ের কান্না-দিনাজপুরের এক বৃদ্ধা মায়ের নিঃশব্দ আর্তনাদ কোরবানির ঈদকে সামনে রেখে চোর- ডাকাত সক্রিয়! নবীগঞ্জে ৩ গরু চোর জনতার হাতে আটক! চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ গোপালগঞ্জে নকরীরচর মেফতাউল উলুম মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন গুঁড়া বোঝাই ট্রাক উল্টে ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে হত্যা শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ,ঈদ উপহার সামগ্রী বিতরণ। ঘুষ বানিজ্যের পর এবার “আটক বাণিজ্যে”র অভিযোগ কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ারের বিরুদ্ধে।  প্রতিদিন স্টোরের উদ্যোগে বিরামপুরে ১৫০ মানুষের খাদ্য সহায়তা

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে সফলতা

Reporter Name

মোঃ জিয়াউর রহমান

বিভাগীয় সম্পাদক রংপুর

দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

২৫ মে ২০২৬ রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রংপুর জেলা কার্যালয়ের “খ” সার্কেল, মিঠাপুকুর।

সোমবার দুপুরে উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন এলাকায় পৃথক সার্কেল গঠন করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে রংপুর জেলা কার্যালয়ের অধীনে পরিচালিত “খ” সার্কেল মিঠাপুকুর এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ। এ সময় আদালত আটক দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদককারবার বেড়ে যাওয়ায় প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মাদক নির্মূলে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।