বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার। আটক-২ 

Reporter Name

এ কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচংয়ের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কের চৌধুরী ব্রিজ এলাকায় থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৪মে) উপজেলার রাজাপুর ইউনিয়নের কুমিল্লা-বাগড়া সড়কের চড়ানল এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন মোঃ খোরশেদ আলম (৪০), এবং মোঃ শরীফ হোসেন (৩২), তারা উভয়েই মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার পশ্চিম সোনারং (দেওয়ান বাড়ী) এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুর রহমানের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জিয়া ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানাধীন ১নং রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।