বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

 

মাদকের বিস্তার রোধ এবং সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাদের অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে র‌্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার)-এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার রামু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা তথ্য পায় যে, চট্টগ্রাম থেকে গণপরিবহনের মাধ্যমে কিছু মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজারের দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাই ও মাদক উদ্ধারের লক্ষ্যে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৫টা থেকে র‌্যাবের একটি দল রামু থানাধীন জোয়ারিয়ানালা এলাকায় অবস্থান নেয়।

 

পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ফকিরা মুড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশির সময় ‘পূরবী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস থেকে সন্দেহভাজন এক নারীকে শনাক্ত করা হয়। পরে তার সাথে থাকা একটি গোলাপি রঙের ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

 

এ ঘটনায় উদ্ধারকৃত মাদক নিজ হেফাজতে রেখে বিক্রয়ের অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।