ছাদিকুর রহমান সাব্বির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, দুর্নীতি তালাশ নিউজ টিভি
মৌলভীবাজার, শ্রীমঙ্গলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে এবং ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা।
আজ বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে লাক্কাতুড়াসহ স্থানীয় বিভিন্ন বাগানের শ্রমিকরা এই অভ্যর্থনা জানান।
চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
এর আগে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০:১৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল যাওয়ার সময় চৌকিদেখি এলাকায় লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে বাদ্যবাজনা বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একনজর দেখার জন্য হাজার হাজার চা শ্রমিক, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভিড় জমান।
উৎসবমুখর পরিবেশে অনেকে তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত হন।
এ সময় অনুষ্ঠানে আসা চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, এই সফরে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে মূলত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি এবং স্থানীয় অসহায় ও নৃগোষ্ঠীর মানুষের মাঝে সহায়তার চেক হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।