জুস নিয়ে বিরোধের জেরে চিতলমারিতে দোকানিকে কুপিয়ে হত্যা, আটক ১

আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।

 

বাগেরহাটের চিতলমারী উপজেলা-র হিজলা গ্রামে জুস নিয়ে বিরোধের জেরে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় একই এলাকার বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি তার দোকান থেকে একটি জুস কিনে সেটি ভালো নয় বলে অভিযোগ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে দোকানি মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে দেখিয়ে বলেন, জুস খারাপ নয়। তখন ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বাইজিদ ইজারাদার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *