শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সান্তাহারে মোবাইলে ডেকে হত্যাচেষ্টা! কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম বটিয়াঘাটায় গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা  চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ জ্বালানি তেলের দুর্ভোগ কিছুটা তৈরি করা: মির্জা ফখরুল সংগ্রাম থেকে নেতৃত্বে: সৌরভ কর্মকার এখন স্থানীয় যুবরাজনীতির আলোচিত মুখ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উদ্বোধন করা হলো দেশের প্রথম সরস্বতী জ্ঞান মন্দির খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি  মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সাহারা খাতুনের মাসোহারা বাণিজ্য!  পিটুনিতে নিহত-১।।

জ্বালানি তেলের দুর্ভোগ কিছুটা তৈরি করা: মির্জা ফখরুল

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

হঠাৎ করে একটা দুর্যোগ নেমে এসেছে। ইরান-আমেরিকা যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম বেড়ে গিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এই সংকট তেল কম সরবরাহের জন্য নয়, সমস্যা কিছুটা তৈরি করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি৷

 

মন্ত্রী বলেন, কিছু মানুষ অনৈতিক ভাবে ব্যবসা শুরু করেছে। তারা তেল নিয়ে কালোবাজারিতে বিক্রি করে দেয়। তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে তা নজরদারি করতে হবে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি বলেছি।

 

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, আপনারা কখনো বিচলিত হবেন না। অন্যায়কে প্রশয় দেবেন না৷ যারা মিথ্যা কথা বলে মিথ্যা প্রচারণা চালায়। দুর্ভাগ্যজনকভাবে দেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা ঐক্যবদ্ধ ভাবে ৫ই আগস্টে ফ্যাসিস্ট শক্তিতে পরাজিত করেছি৷ দল, জোট আন্দোলন করেছে। যারা এসবের জন্য জান প্রাণ দিয়েছে এটার মূল্য দিতে হবে। সেটা হল একটা শান্তিময়, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই৷

 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন৷

 

উল্লেখ্য যে, এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৬২৮ টি পরিবারের মাঝে ১ বান ঢেউটিন ও ২০ লক্ষ টাকা প্রদান করা হয়। জেলা পরিষদ হতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে ১ বান্ডিল টিন, ৬০টি পরিবারকে ৫ হাজার টাকা ও উন্নয়নকল্পে ৯০ লক্ষ টাকার বরাদ্দপত্র প্রদান করা হয়৷ এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডি উন্নয়নে ১৪ কোটি ৭০ লক্ষ টাকার বরাদ্দপত্র প্রদান করা হয়৷