বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ

ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা: যুবক আটক

Reporter Name

ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা: যুবক আটক

মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে নিলুফা ইয়াসমিন (৫০) নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে সজল খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে ঝালকাঠি শহর থেকে সজল খানকে আটক করা হয়৷ আটক সজল নিহত নিলুফার ছেলের বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সজল খানকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানে ব্যবহৃত স্বর্ণালংকার এবং ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার মধ্যরাতে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরদিন সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সকাল ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তার নাকে রক্তের দাগ পাওয়া যায় এবং কানের দুল ও নাকফুল না থাকায় স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, নিহতের ছেলে ইলিয়াসের বন্ধু সজল খানকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার ঘর থেকে নিহত বৃদ্ধার নাক ও কানের দুলসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।