রাকিব শেখ, কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারের পশ্চিম পাশে মহাসড়ক দুর্ঘটনায় মারা গেলেন মমতাজ বেগম।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১২.৩০ মিনিটের সময় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাধীন রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারের পশ্চিম পাশে তার নিজ বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে বৈরিক আবহাওয়ায় কারনে ঢাকা খুলনা মহাসড়কের উপরে পাশে থাকা গাছের ডাল ভেঙে পড়ে। সেগুলো তিনি সংরক্ষণ করার জন্য বাড়ি থেকে মহাসড়কের উপরে গিয়ে সরাতে থাকেন। এমতাবস্থায় অজ্ঞত গাড়ি চাপাই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে আামার টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। সেখান থেকে ডেট সাটিফিকেট নিয়ে ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত মমতাজ বেগম (৪৫) উপজেলার ঘোনাপাড়া (কারিকর-পাড়া) গ্রামের রহমান কাজীর স্ত্রী।।