বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ

তামাবিল সীমান্তে পতাকা বৈঠক শেষে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

Reporter Name

গোয়াইনঘাট সিলেট : মোঃ মনিরুজ্জামান মনির

সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)। পরে তাদের বাংলাদেশের Border Guard Bangladesh (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত প্রায় ২টার দিকে ভারতের মুক্তারপুর ক্যাম্পের বিএসএফের একটি টহলদল সিলেটের তামাবিল সীমান্ত এলাকায় তাদের আটক করে। পরদিন ৫ এপ্রিল দুপুরে তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ১ শিশুসহ মোট ৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের পর বিকেলে বিজিবি তাদের গোয়াইনঘাট থানা-তে সোপর্দ করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার তদন্ত কর্মকর্তা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার (৬ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে বাগেরহাট, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দারা রয়েছেন। তাদের সঙ্গে একটি ১৫ মাস বয়সী শিশুও রয়েছে।