নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। স্থানীয়দের জন্য তার এ উদ্যোগে এলাকাজুড়ে ইতিবাচক সাড়া দেখা গেছে।
জানা যায়,নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে তার পূর্বপুরুষদের বসতবাড়ি রয়েছে। ঈদের সময় তিনি সেখানেই অবস্থান করেন এবং রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রোগী দেখেন। পরদিন সোমবার সকাল ১০টা থেকে আবারও তিনি রোগীদের চিকিৎসা সেবা দিতে শুরু করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সকাল থেকেই তার বাড়ির সামনে রোগীদের ভিড় জমতে থাকে। বিভিন্ন বয়সের মানুষ সর্দি-কাশি, জ্বরসহ নানা সাধারণ ও জটিল রোগ নিয়ে তার কাছে আসেন। এর মধ্যে ক্যান্সার, হৃদরোগ, ইউরোলজিক্যাল ও নিউরো সমস্যার রোগীরাও ছিলেন।
তিনি আরও বলেন, গ্রামের মানুষ তাদের সমস্যার কথা সহজভাবে তুলে ধরেন। রোগীদের শারীরিক অবস্থা দেখে তিনি প্রয়োজনীয় পরামর্শ দেন, কোথায় গিয়ে চিকিৎসা নিতে হবে এবং কী ধরনের পরীক্ষা করাতে হবে সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন।
ঈদের ছুটিতে নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। তার মতে, এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের আস্থা ও ভরসা বাড়াতে সহায়তা করে এবং চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য করে তোলে। উল্লেখ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন এযাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নির্বাচনী এলাকা বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *