বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান /৭ এপ্রিল, ২০২৬

Reporter Name

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় পটুয়াখালী সিভিল সার্জন অফিসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের মূল কর্মসূচি শুরু হয়।
পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিষ্ঠা দিবস এবং বৈশ্বিক স্বাস্থ্য অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম নাহিদ আল রাকিব এবং বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ বুলবুল পারভীন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক (BRAC) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, জেলা যক্ষ্মা কর্মসূচি ব্যবস্থাপক মোঃ আব্বাস আলী এবং এরিয়া ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জিয়াউর রহমান, ডাঃ আশিক হাসান, এবং মোহাম্মদ শাহজালাল প্রমূখ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান বলেন, “২০২৬ সালের প্রতিপাদ্য ‘Together for Health: Stand with Science’ বা ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপকূলীয় জেলা হিসেবে পটুয়াখালীতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও অসংক্রামক রোগ মোকাবিলায় আমাদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।”
সভায় বক্তারা অসংক্রামক রোগ (NCDs) নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং প্রাণি থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগ প্রতিরোধে ‘ওয়ান হেলথ’ (One Health) ধারণার ওপর গুরুত্বারোপ করেন। বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে জনগণের মধ্যে বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সমগ্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ তৌফিকুল রহমান রাকিব। জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।