বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কোটিপতি হাজী সন্তানদের ব্যস্ততার ভিড়ে হারিয়ে গেল মায়ের কান্না-দিনাজপুরের এক বৃদ্ধা মায়ের নিঃশব্দ আর্তনাদ কোরবানির ঈদকে সামনে রেখে চোর- ডাকাত সক্রিয়! নবীগঞ্জে ৩ গরু চোর জনতার হাতে আটক! চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ গোপালগঞ্জে নকরীরচর মেফতাউল উলুম মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন গুঁড়া বোঝাই ট্রাক উল্টে ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে হত্যা শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ,ঈদ উপহার সামগ্রী বিতরণ। ঘুষ বানিজ্যের পর এবার “আটক বাণিজ্যে”র অভিযোগ কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ারের বিরুদ্ধে।  প্রতিদিন স্টোরের উদ্যোগে বিরামপুরে ১৫০ মানুষের খাদ্য সহায়তা

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী 

Reporter Name

মনোয়ার ইমাম, কলকাতা

 

আজ বৈকালে পশ্চিম বাংলার বিজেপি র সদরদপ্তরে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শ্রী অমিত শাহ সহ একডজন কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিম বাংলার নবনির্বাচিত বিজেপি দলের বিধায়কদের মধ্যে থেকে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী। তিনি দীর্ঘদিন ধরে ডানপন্থী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে জীবনে তিনি ও তার বাবা নীতিশ কুমার অধিকারী ভারতের জাতীয় কংগ্রেস এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃনমূল কংগ্রেস তৈরি করেন তখন থেকেই তিনি তৃনমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে বামফ্রন্টের বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন এর সময় বড় ভূমিকা পালন করে পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী পরিবার। কিন্তু পরবর্তীতে তৃনমূল কংগ্রেসের সভানেত্রী ও সাবেক পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কারণে তাকে দল থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু পরবর্তীতে তৃনমূল কংগ্রেস ত্যাগ করে শুভেন্দু অধিকারী বিজেপি দলে যোগদান করেন। এবং দীর্ঘদিন ধরে তৃনমূল কংগ্রেসে বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে লড়াই চালিয়ে যান। রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া লড়াই চালিয়ে যান। বিজেপি তে থাকাকালীন তিনি প্রথম ২০২১,শে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পরাজিত করেন। এবং ২০২৬,শে কলকাতার ভবানীপুর বিধান সভা কেন্দ্র থেকে জয়ী হোন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে।তাই আগে থেকেই তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছেনা। যথারীতি তাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম তুলে ধরা হয় এবং পশ্চিম বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাস্ট্র দপ্তর এর মন্ত্রী ও বিজেপি নেতা শ্রী অমিত শাহ। সেই সঙ্গে পশ্চিম বাংলার প্রায় ২০৭,জন বিধায়ক ও এম পি এবং পশ্চিম বাংলার বিজেপি সভাপতি শ্রী সোমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব তাতে সায় দেন। আগামী কাল সকাল দশটায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।

তাকে শপথ পড়াবেন পশ্চিম বাংলার রাজ্যপাল।

তারিখ ০৮/০৫/২০২৬, শুক্রবার সন্ধ্যা পাঁচ বেজে পঞ্চাশ মিনিট