বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

বুড়িচংয়ে পুলিশের দুই অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

 

কুমিল্লার বুড়িচং উপজেলাতে পৃথক দুই অভিযানে মোট ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ মোঃ শাহজাহান (৪৫)কে গ্রেফতার করেন।

 

একই দিন রাত ৮টা ১০ মিনিটে এসআই মোঃ আব্দুল আলী ও এএসআই আবজল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নবীর হোসেন (২৩) ও মোঃ শরীফ মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে বুড়িচং থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

 

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।