
মোঃ আঃ কুদ্দুস , নরসিংদী:
নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সঙ্গে হিউম্যান রাইট্স হেলথ এন্ড এডুকেশন সোসাইটির এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আলমগীর সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তাঁর দক্ষ উপস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ আঃ কুদ্দুস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি ফোরকান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি সংগঠনের কাঠামো শক্তিশালী করা ও সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply