বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

মাধবদীতে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ আটক- ১

Reporter Name

মাধবদী(নরসিংদী) প্রতিনিধিঃ

মাধবদীর আখালিয়া থেকে বিদেশি বিয়ারসহ এক মাদক কারবারি আটক করেছে মাধবদী থানা-পুলিশ।
‎এসময় তার কাছ থেকে ৪৭০ টি বিদেশি বিয়ার (ক্যান) জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি মাধবদী থানাধীন আখালিয়া দক্ষিণ পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে আবু তাহের।
‎রবিবার (১৯ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত বলেন,
‎ ​গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব ওমর কাইউম ও এসআই/(নিরস্ত্র) ইউসুফ আহমেদসহ পুলিশের একটি চৌকস দল গতকাল রাতে আখালিয়া দক্ষিণপাড়া এলাকার জনৈক রুস্তম আলীর বসত ঘরে অভিযান চালিয়ে মাদক কারবারি আবু তাহেরক আটক করা হয় এবং তার কাছ থেকে ৪৭০ (ক্যান) বিদেশি বিয়ার জব্দ করা হয়।
‎পুলিশ আটককৃত আবু তাহেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা পলাতক আরো দুই আসামির নাম জামাল ও নূর মোহাম্মদ বলে স্বীকার করেছে।
‎মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।