বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ

মানিকগঞ্জে জামাই বউ এর অবৈধ ব্যাবসা, পুলিশের কাছে গ্রেফতার ৩

Reporter Name

মোঃ মমিনুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম)-এর দিকনির্দেশনায় ডিবি পুলিশের এ অভিযান পরিচালিত হয়। ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রফিকুল ইসলাম-এর তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে অভিযানিক দল ০৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন ৬৪নং শহীদ রফিক সড়কের উত্তর পাশে অবস্থিত তুফান আলী প্লাজার ৭ম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ সুমন খন্দকার (৪৮), তানিয়া আফরোজ চৈতী (৪৫) এবং মোঃ নুরুল (৪০)।

এসময় তাদের দখল থেকে মোট ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার ১০০ টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৪৭৫ টাকা জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে মোঃ সুমন খন্দকারের কাছ থেকে ৩২ পিস, তানিয়া আফরোজ চৈতীর কাছ থেকে ৩০ পিস এবং মোঃ নুরুলের কাছ থেকে ৫ পিস উদ্ধার করা হয়।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ