বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ ১৭৭ জন কে ভুল প্রশ্নপত্র কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মতিন সরকার কে অব্যাহতি মুকসুদপুরে অবহেলিত প্রতিবন্ধীদের পাশে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা  বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন ফুলবাড়িতে প্রাণ বঙ্গমিলার্স এর উদ্যোগে বিশ্বমানের লম্বা সুগন্ধি বাসমতি ধান চাষে সাফল্য, পরিদর্শনে জেলা কৃষিবিদ গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম? “৫ম শ্রেণি পাশ করলেই সাংবাদিক”—হাসেমের জালে প্রতারিত অনেকে অবৈধ্য ক্লিনিক এর মালিক সমিতির নির্বাচন  প্রশাসন নিরব ভূমিকায়  চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মুকসুদপুরে অবহেলিত প্রতিবন্ধীদের পাশে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা 

মুকসুদপুর প্রতিনিধিঃ

মুকসুদপুর প্রতিনিধিঃ

 

প্রতিবন্ধীদের অবহেলা নয় সঠিক পরিচর্যাই পারে ওদের স্বাভাবিক জীবন ফিরেয়ে আনতে প্রতিবাদ্য কে সামনে রেখে মুকসুদপুরে প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়িয়েছে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা।

২২ এপ্রিল বুধবার দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের, মাটিয়াব্রীজ নিজ কার্যালয়ে মুকসুদপুর মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: সায়াদ উদ্দিন আহম্মেদ, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম ও ফরিদপুর দি রয়েল ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা মো: শওকত হোসেন (আকবর)। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার পরিচালক নাজনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু৷ মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। উল্লেখ্য মুকসুদপুর মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থায় এলাকার প্রায় ১৩২ প্রতিবন্ধী বাচ্চারা রয়েছে।