
মোঃ জিয়াউর রহমান
বিভাগীয় সম্পাদক রংপুর
দুর্নীতি তালাশ নিউজ টিভি
রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুইজন পেশাদার অটোরিকশা চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে রবিবার (০৩ মে ২০২৬) পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রথমে নাটোর জেলার নলডাঙ্গা থানার দুলর্ভপুর এলাকার বাসিন্দা রাসেল (২৫)-কে দুপুর ২টা ৩০ মিনিটে মাহিগঞ্জ থানাধীন সরেয়ারতল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার পিতা মোঃ বাবু মিয়া এবং মাতা মনোয়ারা বেগম।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে রংপুর জেলার কাউনিয়া থানার হরিশ্বর এলাকার বাসিন্দা মোঃ আলমগীর হোসেন (৩৯)-কে মাহিগঞ্জ থানাধীন হাজী ফিলিং স্টেশনের সামনে থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ আটক করা হয়। তার পিতা মোঃ শফিকুল ইসলাম (উরফে কামাল)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে একাধিক চুরি সংক্রান্ত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাহিগঞ্জ থানার এ অভিযানে এলাকায় চুরি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply