বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

রাঙামাটিতে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ আটক ১

মোঃ কামরুল ইসলাম, , রাঙামাটি জেলা প্রতিনিধি:-​

মোঃ কামরুল ইসলাম, , রাঙামাটি জেলা প্রতিনিধি:-​

 

রাঙামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাঙামাটি সদর থানাধীন পৌর এলাকার দোয়েল চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটির পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম-এর দিক-নির্দেশনায় ডিবির (ডিবি পুলিশ) একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দোয়েল চত্বর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ জুনায়েদ হোসেন সাকিব (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।

অভিযানকালে ডিবি পুলিশ স্থানীয় বাসিন্দাদের সাথে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা নিয়ে কথা বলেন। অপরাধ দমনে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক, জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। পর্যটন নগরীকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের এই ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।​