রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা

জেলা রাজবাড়ী

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে মো. আলিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আলিফ একই গ্রামের মো. রাজা মন্ডল ও মিতু বেগম দম্পতির ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার কনিষ্ঠ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় আলিফ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারে শোকের মাতম বিরাজ করছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *