বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে ‘দুর্নীতি তালাশ নিউজ টিভি’-র উপদেষ্টা হলেন শেখ জাহিদুল ইসলাম গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটালো এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে! গণমাধ্যমকর্মী’র সাথে খারাপ আচরণ শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কেএমপির বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেফতার।

শ্রীবরদীতে ইয়াবা সহ যুবক আটক 

Reporter Name

মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত ইমরান হোসেন মিল্লাত সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ মে (রবিবার) গভীর রাতে থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এসআই মোরশেদ আলমসহ সঙ্গীয় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

 

অভিযানের সময় কর্ণঝোড়া পশ্চিম বাজারস্থ লাল মিয়ার হোটেলের সামনে পাকা রাস্তা থেকে ইমরান হোসেন মিল্লাতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই রাতেই শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ৪ মে (সোমবার) দুপুরে জানান, ধৃত মিল্লাতকে মাদক মামলায় শেরপুর আদালতে পাঠানো হয়েছে।