সালথায় রিকশা মার্কায় ভোট চাওয়ায় চাকরিচ্যুত হলেন মাদ্রাসার শিক্ষক।

সাকিল হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি
দুনির্তী তালাশ নিউজ টিভি

ফরিদপুরের সালথা উপজেলায় নির্বাচনী প্রচারণায় রিকশা মার্কায় ভোট চাওয়ার অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্র জানায়, সালথা উপজেলার ইউসুফদিয়া মাদ্রাসায় কর্মরত ওই শিক্ষক সম্প্রতি নির্বাচনী পরিবেশে প্রকাশ্যে রিকশা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে।

পরবর্তীতে মাদ্রাসার পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সংশ্লিষ্ট নোটিশও প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির এক সদস্য জানান, তাকে তার সমস্ত দেনা পাওনা পরিশোধ করে, তাকে অব্যাহতি দেওয়া হয়।
“শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় জড়ালে প্রতিষ্ঠানের সুনাম ও পরিবেশ নষ্ট হয়। বিধি ভঙ্গ করায় বাধ্য হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অন্যদিকে চাকরিচ্যুত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি কারও বিরুদ্ধে কিছু বলিনি। স্থানীয়ভাবে অনুরোধ করায় ভোট চেয়েছিলাম। কিন্তু চাকরি হারানোটা আমার জন্য খুব কষ্টের।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, শিক্ষকদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে থাকা উচিত। আবার অনেকেই বলছেন, বিষয়টি নিয়ে কঠোর শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট মহলেও আলোচনা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *