মোঃ সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নির্দেশে, কোতোয়ালী থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির এস আই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা কালে, আকুয়া দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকা হইতে চিহ্নিত পেশাদার ছিনতাইকারী মোহাম্মদ রাজিব (৩০), পিতা মোঃ ফিরোজ মিয়া, মাতা মোছঃ আসমা খাতুন, সাং-নম্বরী বাড়ি আকুয়া দক্ষিণপাড়া, থানা কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ কে ছিনতাই করার সময় একটি সুইচ গিয়ার চাকু ও একটি নরমাল চাকুসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশের হেফাজতে নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।