বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

মশার রাজত্বে জিম্মি বাগেরহাট পৌরসভা: অতিষ্ঠ জনজীবন

Reporter Name

আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট

বাগেরহাট পৌরসভা এলাকায় মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। সন্ধ্যা নামার আগেই মশার ঝাঁক হানা দিচ্ছে বসতবাড়ি, দোকানপাট ও অফিস-আদালতে। মশার যন্ত্রণায় এখন নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। পৌর কর্তৃপক্ষের মশক নিধন কার্যক্রমে স্থবিরতার কারণে মশার রাজত্বে কার্যত জিম্মি হয়ে পড়েছেন নয়টি ওয়ার্ডের বাসিন্দারা।

বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা৷

তারা বলছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরের দরজা জানালা বন্ধ রাখলেও রেহাই মিলছে না। সন্ধ্যা নামলেই মশার উৎপাত আরও বাড়ে। কয়েল জ্বালিয়ে কিংবা স্প্রে ব্যবহার করেও তেমন কোনো সুফল মিলছে না।

পৌরসভার এক তরুণ বাসিন্দা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মশার জ্বালায় আমরা অতিষ্ঠ। আগের সিটি পৌরসভা কর্তৃপক্ষের নানা উদ্যোগ দেখা গেলেও এখন তেমন একটা দেখা যায় না।”

শহরবাসী বলছে, শীতের শেষ দিক থেকেই মশার দাপট বাড়তে শুরু করেছে। অনেক এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

যত্রতত্র আবর্জনার স্তুপ, ড্রেনের পানি চলাচল বন্ধ হয়ে থাকা এবং ঝোপঝাড় পরিষ্কার না হওয়াকে মশা বৃদ্ধির অন্যতম কারণ মনে করছেন তারা।

এ অবস্থায় দ্রুত ঝোপঝাড় পরিষ্কার এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানোর দাবি তাদের।