বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

সরদার বাড়ির ছোট ছেলে আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে নাগরিক সেবা করতে চান

Reporter Name

মালিকুজ্জামান কাকা

সর্দার বাড়ির আদর্শ সন্তান হিসাবে আরিফুল কামাল লাইট যশোর পৌরসভার শীর্ষ অঞ্চল ৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে জনসেবা করতে চান। তিনি নিয়মিত গণসংযোগ অব্যাহত রেখেছেন। একই সাথে তার মানব সহযোগিতাও বহাল আছে। মানবিক গুণে তিনি সামাজিক দায়িত্ব পালন করতে ইচ্ছুক।
যশোর শহরের রেলগেট ও চোরমারা দীঘির পাড় মহল্লার পুরাতন অধিবাসী হিসাবে সর্দার বাড়ির নাম পরিচিত। এই পরিবারের দুইজন কাউন্সিলর ছিল। ইয়াহিয়া কামাল ঝন্টু ও আজিজুল কামাল সুইট দুই কাউন্সিলর লাইটের আপন বড় ভাই। তারা মৃত্যুবরণ করেছেন। সেদিক থেকে পরিবারের তিন নম্বর কাউন্সিলর প্রার্থী লাইট। তিনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র নন। তিনি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে চাইছেন। লাইটের পিতা মৃত ইসমাইল হোসেন সরদার ও মাতা জেবুন নেছা। সে সরদার বাড়ির আশির দশকের ছোট সন্তান। পরে সন্তান, ভাইপো ভাইঝিদের জন্ম হয়েছে। ভাইপো ভাইঝিদের ঘরে সন্তান জন্মেছে। নাতি পুতি তারাই এখনো পর্যন্ত শেষ বংশধর। তার জন্ম ১৯৭২ সালের ১০ নভেম্বর। যশোর পুলেরহাট স্কুল থেকে এসএসসি পাশ করার পর সরকারি কান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কমপ্লিট করেছেন। তার বড় ভাই এডভোকেট আখতার কামাল। আরেক ভাই মিন্টু যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন। আরেক ভাই নীল ব্যাবসায়ী ও সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির সদস্য।
যশোর পৌরসভা ১৮৬৪ সালে প্রতিষ্ঠা। বাংলাদেশের সর্ব প্রাচীন পৌরসভা এটি। সরকারি অফিস সর্বাধিক তো বটেই সিটি কর্পোরেশন বাদে সম্ভবত সবচেয়ে বেশি ভোটার ৫নং ওয়ার্ডে। ২২.৩২০ বর্গ কিঃ মিঃ আয়তনের পৌরসভার এই ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজার।
এত সরকারি অফিস বাংলাদেশের আর কোন ওয়ার্ডে নেই। জেলা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, স্বাদু পানি মৎস গবেষণাগার উপ কেন্দ্র, ডিসি অফিস, এসপি অফিস, পানি উন্নয়ন বোর্ড, দুর্নীতি দমন কমিশন, জেলা নির্বাচন অফিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনস্বাস্থ্য কার্যালয়,জেলা মৎস অফিস, জেলা পরিষদ, সার্কিট হাউজ, সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, বিএডিসি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি, পৌরসভা, স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিং কমপ্লেক্স, সিভিল সার্জনের কার্যালয়, পুলিশ লাইন, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জেলা স্কুল, সরকারি মোমিন গার্লস, জেলা শিক্ষা অফিস, জেলা মডেল মসজিদ এই ওয়ার্ডে। রেড ক্রিসেন্ট সোসাইটি, পৌর পার্ক, এনজিও জাগরণী চক্র ও বাঁচতে শেখা, নারী উদ্যোক্তা জয়তী সোসাইটির প্রধান কার্যালয়, ফাতেমা হসপিটাল, ব্যাপ্তিস্ট চার্চ, ডিসির বাংলো, এসপির বাংলো, আফিল এগ্রো প্রধান কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান স্বপ্ন সেন্টার ওয়ার্ডটির গুরুত্ব বাড়িয়েছে নি:সন্দেহে।
যশোর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সব সময় থাকে। আরিফুল কামাল লাইট নাগরিক সেবা আধুনিক ও মান সম্মত করতে চান। তিনি ড্রেনেজ ব্যাবস্থায় ব্যাপক সংস্কার চান কেননা এই ওয়ার্ডে বিগত অনেক গুলো বছর ড্রেনেজ ও পানি নিষ্কাসন ব্যাবস্থা ছিল ভয়ঙ্কর নেতিবাচক। সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটু পানি জমে যায়। এমনকি কোথাও কোথাও নৌকা বাইতেও দেখা গেছে রাস্তার উপর। তিনি নাগরিক ভোগান্তি লাঘবে আন্তরিক কাজ করবেন বলে জানিয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আরিফুল কামাল লাইট পৌর কাউন্সিলর পদে নির্বাচন করবেন বলে মন স্থির ও কর্মকাণ্ড পরিচালনা করছেন। এজন্য তিনি ৫নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া প্রার্থী।