বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

ফটিকছড়িতে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name

চট্টগ্রাম ফটিকছড়ি থেকে নাজিম উদ্দিন

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পুকুরে পড়ে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান আল-আইন প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছেলে। সে একই এলাকার হাফেজ সুলতান আহমদের বাড়ির বাসিন্দা। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাফওয়ান ছিল পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।
স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ জামশেদ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে খেলতে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় সাফওয়ান। বিষয়টি টের পেয়ে তার মা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয়দের মাঝে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।