বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ ১৭৭ জন কে ভুল প্রশ্নপত্র কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মতিন সরকার কে অব্যাহতি মুকসুদপুরে অবহেলিত প্রতিবন্ধীদের পাশে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা  বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন ফুলবাড়িতে প্রাণ বঙ্গমিলার্স এর উদ্যোগে বিশ্বমানের লম্বা সুগন্ধি বাসমতি ধান চাষে সাফল্য, পরিদর্শনে জেলা কৃষিবিদ গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম? “৫ম শ্রেণি পাশ করলেই সাংবাদিক”—হাসেমের জালে প্রতারিত অনেকে অবৈধ্য ক্লিনিক এর মালিক সমিতির নির্বাচন  প্রশাসন নিরব ভূমিকায়  চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ অস্ত্র উদ্ধার, ৪ জন আটক

Reporter Name

নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ অস্ত্র উদ্ধার, ৪ জন আটক

মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন (৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩৭) এবং ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)।

যৌথবাহিনী জানায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম বিদেশি তামাক, গাঁজা প্রস্তুতের সরঞ্জাম, একাধিক মোবাইল ফোন, তিনটি দেশি ও বিদেশি অস্ত্র, নগদ অর্থ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং ৮টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় সোপর্দ করা হয়।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর জানান, মাদক ও তিনটি দেশি ও বিদেশি অস্ত্রসহ ৪জনকে আটক করা হয়েছে। আমাদের মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।